Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার!

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • 1
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের সুজানগর এলাকায় ভাড়া বাসা থেকে মো. জুলহাস নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলহাস একই এলাকার আবদুল হালিম মিয়ার ছেলে এবং পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সুজানগর এলাকার হাতিপুকুরের পূর্বপাড়ে ফুল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে একা থাকতেন। গত কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিল।  মঙ্গলবার তার ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা দরজা ভেঙে খাটের ওপরে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওসি মোহাম্মদ সহিদুর রহমান বলেন, ধারণা করছি, লাশটি দুই-তিন দিন ধরে পড়ে আছে। লাশে পচন ধরেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কুমিল্লায় ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার!

আপডেট এর সময় : ০৭:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২