Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবি’র স্কুল অব বিজনেসে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত

--প্রেরিত ছবি

মোঃ ইব্রাহীম খলিল
‎গাজীপুর প্রতিনিধি:
‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে আইসিটি সেমিনার রুমে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে পিএইচডি গবেষকগণ তাদের চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।

‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কার্যক্রম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ ফলাফলকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সিরাজুল ইসলাম গবেষণার গুণগত মান, বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ জ্ঞান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন”।

‎সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও বাউবি’র স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ড. মোঃ মঈনুল ইসলাম।

‎বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. একরামুল হক, আই এসে ইউ, আই ইউ বি, ঢাকা এর প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাউবি’র স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. শাহীন আহমেদ।

‎সেমিনারে পিএইচডি গবেষক মো. নুরুল ইসলাম খান তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর গবেষণার শিরোনাম- “Mediting Role of Organisational Culture in the Relationship Between Human Resource Management Practices and Job Satisfaction in the Private Banks of Bangladesh”

‎সেমিনারে অপর পিএইচডি গবেষক মোঃ সাইফুল আলম তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর গবেষণার শিরোনাম- “Mediating Role of Buying Behavior on the Relationship between Generic Strategies and Organisational Performance in the Beverage Industry of Bangladesh”

‎উক্ত সেমিনারে স্কুল অব বিজনেসের সকল শিক্ষক ও বিভিন্ন বিষয়ের উপর গবেষণারত ফেলো উপস্থিত ছিলেন। উপস্থিত বিষয় বিশেষজ্ঞ ও শিক্ষকবৃন্দ গবেষণার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসব পরামর্শ গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত এ ধরনের পিএইচডি গবেষণা সেমিনার গবেষকদের গবেষণাকর্মের অগ্রগতি মূল্যায়ন, একাডেমিক মতবিনিময় এবং মানসম্মত গবেষণা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

স্যাম্পল পোস্ট ফর ডিলেট

বাউবি’র স্কুল অব বিজনেসে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত

Update Time : ১০:১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬