Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চলবে টানা ৭ দিন

--উচ্ছেদ অভিযানের ছবি।

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। যানজট নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতে তিন দিনব্যাপী এ অভিযান চালানো হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
‌এদিন সকালে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে সওজ কর্তৃপক্ষ। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া থেকে বর্ডার বাজার পর্যন্ত সড়কের দুপাশে ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট দখলদারদের আগেই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু নোটিশের পরও স্থাপনা সরিয়ে না নেয়ায় নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, আপাতত আগামী তিন দিন এ অভিযান চলবে। সড়কের সরকারি জায়গা দখলমুক্ত করে যানবাহন চলাচলের পরিবেশ স্বাভাবিক করাই আমাদের মূল লক্ষ্য।
সওজ বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশে দোকানপাট, টিনের ঘরসহ নানা ধরনের স্থাপনা গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাবুরহাট এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।
উচ্ছেদ করা জায়গা ভবিষ্যতে কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, উচ্ছেদ শেষে দখলমুক্ত জায়গাগুলোতে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হচ্ছে। বাবুরহাট এলাকায় যানজট নিরসনে উচ্ছেদ করা জায়গায় ইন্টারসেকশন করা হবে। এতে যানবাহন চলাচলে সমস্যা কমবে।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।
সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, চিহ্নিত সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এর মাধ্যমে মহাসড়কের সরকারি জায়গা দখলমুক্ত করার পাশাপাশি যানজট নিরসন ও সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

স্যাম্পল পোস্ট ফর ডিলেট

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চলবে টানা ৭ দিন

Update Time : ১১:৪০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬