Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘণ্টা নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯ এ কল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • 1
Online Desk:
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় জরুরি অবতরণ করেছে। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা, এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১২৭) পাইলটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ফ্লাইটটির টেকনিক্যাল ত্রুটি হয়েছিল।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য মতে, ফ্লাইটটি রাত ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির জন্য উড়াল দেয়। তবে ত্রুটির কারণে নরসিংদীর বেলাবো এলাকার আকাশে প্রায় ২৬/২৭টি চক্কর দেয়।বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, উড়োজাহাজটির উইনশিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।
নরসিংদীর বেলাবো থানার ডিউটি অফিসার ইফাত হোসেন জানান, ফ্লাইটটি চক্কর দিতে থাকলে ৯৯৯ এর মাধ্যমে থানায় স্থানীয় কয়েকজন ফোন দিয়েছিলেন। তারা এ বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলেন। তবে আমাদের কাছে কোনো তথ্য ছিল না।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

৩ ঘণ্টা নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯ এ কল

আপডেট এর সময় : ০৫:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪