Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল পুরোপুরি ভেঙে যাওয়ায় ট্রেন ছেড়ে যেতে দেরি হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। কিন্তু পঞ্চগড় এক্সপ্রেসের কোচগুলো উদ্ধার করে রাখার কারণে ১, ২, ৩ ও ৪ নম্বর প্লাটফর্মের লাইন বন্ধ আছে। সেগুলো ক্লিয়ার করার চেষ্টা চলছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে এখন যথারীতি ট্রেন আসা-যাওয়া করছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

আপডেট এর সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪