Dhaka ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।আজ শনিবার (২২ জুন) সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার (২১ জুন) দুপুরে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যান। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২১-২২ জুন ভারতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। দুই দিনের এ সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪