Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্ত খালেদা জিয়াকে গত ২২ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। কয়েকটি পরীক্ষা শেষে ওই রাতেই গুলশানের বাসায় ফিরে যান তিনি।

এ নিয়ে মোট ছয় দফা এভারকেয়ারে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসনকে। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর ২৪ জুন বাড়ি ফেরেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের ১৩ নভেম্বর ৮১ দিন হাসপাতালে থেকে ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। তখন তাঁর লিভার সিরোসিস ধরা পড়েছিল। ৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

আপডেট এর সময় : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২