Dhaka ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির চিকিৎসায় ১১টি সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল এভারকেয়ারের বিশেষ মেডিক্যাল টিম

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল।

বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদিকে গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ থেকে অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় অপারেশন-পরবর্তী চিকিৎসার জন্য।

বিবৃতিতে ১১টি অবজারভেশন ও সিদ্ধান্ত তুলে ধরে মেডিক্যাল টিম। সেগুলো হলো—

১. ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজার্ভেটিভভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে।

যদি একটু স্টেবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।২. ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। ‘ফুসফুসে সংক্রমণ’ ও ‘এ আর ডি এস’ যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে।

৩. কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে।

৫. ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেসার ও হার্ট বিট ওঠানামা করছে। ব্লাড প্রেসারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে।

৬. ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে, রেডিওলজি, আইসিইউ, এনেসথেসিয়া, সমস্ত ইউরো সার্জারিসহ ও অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকগণ ও সাপোর্টিভ স্টাফগণ যে হিরোইক কাজ করেছেন তার জন্য এই মেডিক্যাল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে।

৭. বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।

৮. মেডিক্যাল বোর্ড এই সামারিটি রোগীর ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা দিয়েছেন। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারেন। মেডিক্যাল টিমের পক্ষ থেকে শরীফ ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।

৯. অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না। কোনো ভিজিটর এখানে এলাউড না।

১০. আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিক্যাল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাই সহযোগিতা করুন।

১১. আমাদের মেডিক্যাল টিম সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিক্যাল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

হাদির চিকিৎসায় ১১টি সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানাল এভারকেয়ারের বিশেষ মেডিক্যাল টিম

আপডেট এর সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫