Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে অবস্থান করে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন সাদপন্থীরা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • 2

--Collected pic

Online Desk:

আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভিকে আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। এ সময় দাবি আদায়ে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান গ্রহণ করেন তারা। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন।

তারা বলেন, গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া হচ্ছে না। এ পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা. বা.) একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন ধরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদীসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। ইতোপূর্বে তিনি প্রতিবছর ইজতেমায় শরীক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরী মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনো রকম যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেয়া হচ্ছে না।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সড়কে অবস্থান করে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন সাদপন্থীরা

আপডেট এর সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪