Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধী চক্র আজ চক্রান্তে লিপ্ত হয়েছে : খন্দকার আবু আশফাক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 1

--নবাবগঞ্জের নিজ বাড়িতে খন্দকার আবু আশফাক। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের দলটির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ‘যারা কখনো দেশের স্বাধীনতা চায়নি, ভাষা আন্দোলনে যারা বাংলা চায়নি সেই স্বাধীনতাবিরোধী চক্র আজ চক্রান্তে লিপ্ত হয়েছে। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা যারা ভূলুণ্ঠিত ও কলঙ্কিত করতে চায়, তারা এখন বিদেশি শক্তির ওপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাই স্বাধীনতাবিরোধী জামায়াতকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জে নিজ বাড়িতে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খন্দকার আশফাক বলেন, ‘এ দেশ ও এ দেশের জনগণ আমাদের, মাটি আমাদের। স্বাধীন দেশে আমরা নিজেরাই দেশ চালাতে যথেষ্ট। আমাদের কোনো বহির্শক্তির প্রয়োজন নেই। কিন্তু সেই অপশক্তি দেশটাকে অস্থির করতে ষড়যন্ত্রে লিপ্ত।

এ দেশকে বিদেশিদের কাছে লিজ দিতে চায়। তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা কিছুতেই এই অপশক্তির উত্থান চাই না।’তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য, উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির অবহেলিত বঞ্চিতদের নিয়ে একসঙ্গে কাজ করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, বক্সনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুন, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

স্বাধীনতাবিরোধী চক্র আজ চক্রান্তে লিপ্ত হয়েছে : খন্দকার আবু আশফাক

আপডেট এর সময় : ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬