Dhaka ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের কাছে ছেলে হত্যার বিচার চাইলেন নির্জনের মা-বাবা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের (২৩) মা-বাবা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের মা-বাবা সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সেনাপ্রধানের কাছে ছেলে হত্যার বিচার চাইলেন নির্জনের মা-বাবা

আপডেট এর সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪