Dhaka ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • 4

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সুইজারল্যান্ডে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সেখানকার আওয়ামী লীগের সমর্থকদের হাতে আইন উপদেষ্টার হেনস্তার শিকার হওয়ার একটি ভিডিও বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি দেখা যায়, একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। এরপর উত্তেজিত ভাষায় তর্ক করার সময় প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।

জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে গাড়িতে সুইজার‌ল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন।

জেনেভায় আইএলও’র গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট এর সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪