Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • 1

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায়  স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার ( ৮ মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুন (৪০)  ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। ঘটনায় হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে বাবু সরদার (২০) বলেন , সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। সকালে রান্না করেনি। বাসায় রুটি কিনে দিয়ে রুটি খেয়ে আব্বুকে কাজে চলে যেতে বলি । তখন দাদী আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আমি তোকে ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো।
আম্মুকে ঘরে শুয়ে থাকতে দেখে আমি বাসা থেকে বার হয়ে যায় পরে আম্মুকে ফোন দিলে রিসিভ করেনি। বাড়িতে ফিরে এসে দেখি, জবাই করা অবস্থায় মায়ের মাথা আলাদা করা দেহ পরে রয়েছে। দাদীর কথা শুনে আম্মুকে মেরেছে আব্বু।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গাজিরহাট এলাকা  বাসটি থেকে আসামী আব্দুল আলীমকে আটক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সাতক্ষীরায় স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

আপডেট এর সময় : ১০:০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২