Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয় : ইসি মাছউদ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 1

--নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

অনলাইন ডেস্ক:

সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (১৮ জানুয়ারি) ইসি ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।

এ সময় ইসি মাছউদ বলেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি।’

নির্বাচন কমিশন সব পক্ষের বক্তব্য শোনার পর আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের শুনানি এদিন সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয় : ইসি মাছউদ

আপডেট এর সময় : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬