Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে মিসর গেলেন বিমানবাহিনী প্রধান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে মিসর গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে শনিবার (২০ এপ্রিল) মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান মিসরীয় বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১-২৪ এপ্রিল মিসর সফর করবেন। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিসরীয় বিমানবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন।

এ ছাড়াও বিমানবাহিনী প্রধান মিসরীয় বিমানবাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ২৫ এপ্রিল বাংলাদেশে ফিরবেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সরকারি সফরে মিসর গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট এর সময় : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪