Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সফলভাবে দায়িত্ব পালন করেছি’: শেষ কার্যদিবসে বললেন সিইসি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

আজ শেষ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন ছয় সদস্যের কমিশনারদের। এরই প্রেক্ষিতে গত পাঁচ বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন সিইসি নুরুল হুদা।

তিনি বলেছেন, ‘পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে, সফলভাবে দায়িত্ব পালন করেছি।

আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি। ’

বিদায়ী সংবাদ সম্মলনে নির্বাচন ভবনের লেক ভিউ চত্বরে সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।

সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘আমরা ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। রুটিন কাজের বাইরেও অনেক কাজ করেছি। আইন সংষ্কারের বেশ কিছু কাজ করেছি। আরপিওসহ বাংলায় রূপান্তরসহ অনেকগুলো বিধিমালা করেছি। ’

সিইসি বলেন, ‘২৪ হাজার ৮৮১ জনকে প্রশিক্ষণ দিয়েছি। বিশেষ করে ইভিএমে। করোনার কারণে সীমানা পুনর্নির্ধারণ করতে পারিনি। স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করেছি। ইভিএম বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। অত্যন্ত সফলতার সঙ্গে করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে। ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। আমরা মনে করি, আমাদের ওপর যে দায়িত্ব ছিল কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি। ’

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমান উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সাবেক বেসামরিক আমলা কেএম নূরুল হুদাকে সিইসি; মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও সামরিক আমলা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধান অনুযায়ী, ৫ বছর দায়িত্ব শেষে তাদের মেয়াদ শেষ হলো আজ।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘সফলভাবে দায়িত্ব পালন করেছি’: শেষ কার্যদিবসে বললেন সিইসি

আপডেট এর সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২