Dhaka ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

উপমহাদেশের  প্রখ্যাত কণ্ঠশিল্পী কালজয়ী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান এদেশের জনগণ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাদপ্রতিম সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারতীয় বাংলা গানের কালজয়ী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ জানুয়ারি সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন ওই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট এর সময় : ০৪:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২