Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ জানাজায় অংশ নিতে মাশহাদে পৌঁছেছে রাইসির পরিবার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ জানাজায় অংশ নিতে ইরানের মাশহাদ শহরে পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদিও সেখানে পৌঁছেছেন। ৬৩ বছর বয়সী সদ্যঃপ্রয়াত এই প্রেসিডেন্টের জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে।

আজ বৃহস্পতিবার (২৩ মে)  রাজাভি খোরাসান প্রদেশের মাশহাদ শহরে স্থানীয় সময় দুপুর ২টায় ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে আজ সকালে দক্ষিণ খোরাসান প্রদেশে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। গত রবিবার প্রেসিডেন্ট রাইসি ও তাঁর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানসহ ৯ জন বিমান বিধ্বস্তে নিহত হন।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেষ জানাজায় অংশ নিতে মাশহাদে পৌঁছেছে রাইসির পরিবার

আপডেট এর সময় : ০২:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪