Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা এখন কোথায়

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর পর থেকে তার গন্তব্য নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি দিল্লি ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতে গেছেন বলে খবর চাউর হয়।

শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এ বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি।

বিভিন্ন সামাজিক মাধ্যমে আসছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত চলে গেছেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কি না- এমন প্রশ্নের জবাবে  পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি।

বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম আমেরিকার চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমি বলতে পারবো না, আমেরিকাকেই জিজ্ঞেস করুন।

দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, তিনি গত আটচল্লিশ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন – এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’

তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি। কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহুর্তে ভারতের সম্মানিত অতিথি।

শেখ হাসিনার ভারত ছাড়ার খবরের পর গত সোমবার রাতে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছেন বলে যে খবর শোনা যাচ্ছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেখ হাসিনা এখন কোথায়

আপডেট এর সময় : ০৮:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪