Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৫০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভারত সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীকে সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধাঘণ্টা স্থায়ী হওয়া এ সাক্ষাতে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা।

এর আগে দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা সাত সমঝোতা স্মারকে সই করেন।

ভারত সফররত শেখ হাসিনা দুপুরে হায়দরাবাদ হাউসে পৌঁছলে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আপডেট এর সময় : ০৫:৫০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২