Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফ ওসমান হাদি হত্যা : ইনকিলাব মঞ্চের ২ দফা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 1

--ওসমান হাদি

অনলাইন ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছে সংগঠনটি। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সংগঠনটি অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ দাবিগুলো জানানো হয়।

দাবিগুলোর মধ্যে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অবধি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।

দাবিতে আরো বলা হয়, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। রবিবারের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

শরিফ ওসমান হাদি হত্যা : ইনকিলাব মঞ্চের ২ দফা

আপডেট এর সময় : ১১:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫