Dhaka ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘লেনদেনের খবর অসত্য, আমি স্যামস্যাং ফোন ব্যবহার করি’

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত সংবাদ একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, দ্রুতই এ বিষয় নিয়ে প্রেস কাউন্সিলে যাব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মোখলেস উর রহমান।

ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মোখলেস উর রহমান বলেন, ইটস এ ফেক নিউজ।

যে খবর প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী—এ বিষয়ে তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে টেলিফোন (মোবাইল ফোন) দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। ‌আপনারা যারা জানেন, আমার আগের যে নম্বর সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে।

এই খবরের সত্যতা আছে কি না, আপনি পদত্যাগ করবেন কি না—এ বিষয়ে তিনি বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এ প্রশ্ন করতে পারেন।
এত দিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু-বিসর্গ যেখানে সত্যতা নেই।এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে এই প্রশ্ন করা।
আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সরকারের কাছে আপনি আহ্বান জানাবেন কি না—জানতে চাইলে মোখলেস উর রহমান বলেন, অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নেই। এই অভিযোগটি আমি মূল্যহীন মনে করি।

এটা ভুয়া নিউজ।উল্লেখ্য, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘লেনদেনের খবর অসত্য, আমি স্যামস্যাং ফোন ব্যবহার করি’

আপডেট এর সময় : ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪