লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উপদেষ্টার গাড়ি মনে করে একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা। তবে উপদেষ্টা অন্য গাড়িতে নিরাপদে সভাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছে হাইকমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে উপদেষ্টা মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ অনুষ্ঠিত হয়।
তবে হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য রাস্তা দিয়ে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’











