Dhaka ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনি দুজনই নিহত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় নানা-নাতনি দুজনই নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভোলা জেলার বাসিন্দা নাছির মোল্লা ও তার নাতনি মিমি আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে লঞ্চে এসে নাছির মোল্লা ও তার নাতনি মিমি সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য বাসে উঠেন। বাসটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য থামে। এ সময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নাছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিমি মারা যায়। নাছির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপালে নিয়ে গেলে তিনিও মারা যান।
সদর হাসপাতালের চিকিৎসক অরুপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নাছির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। সম্পর্কে তারা নানা-নাতনি বলে জানা গেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রুহুল আমিন সকালবেলাকে জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর মরদেহ ও আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরও মারা গেছেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নানা-নাতনি দুজনই নিহত

আপডেট এর সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪