Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জাল টাকাসহ যুবক আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:২৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 3

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় জাল টাকা দিয়ে রিকশাভাড়া পরিশোধের সময় অপু খন্দকার নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি সাইন্সল্যাব এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি রিকশাচালককে ভাড়া দিচ্ছেন। দূর থেকেই টাকাটি তার সন্দেহজনক মনে হয়। কাছে গিয়ে দেখেন, রিকশাচালক বলছেন নোটগুলো জাল। পরে তিনি স্থানীয় লোকজন ও ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর সহায়তায় নোটগুলো যাচাই করেন। তখন নিশ্চিত হওয়া যায়, সেগুলো জাল টাকা।

প্রত্যক্ষদর্শী আরও জানান, পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে দাবি করেন, একটি বিকাশের দোকান থেকে এসব টাকা পেয়েছেন। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মানিব্যাগ তল্লাশি চালায়। এ সময় পুলিশ ৫০০ টাকার ৪টি ও ২০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করে। উদ্ধার করা নোটগুলোর মোট পরিমাণ ছিল ৪ হাজার টাকা।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজের শিক্ষার্থী নূরনবী ও মিহিরসহ স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে সহায়তা করেন। পরে তাকে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপায়ন হালদারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, আটক অপু জাল নোট দিয়ে রিকশাভাড়া পরিশোধ করছিলেন। স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা নোটগুলো যাচাই-বাছাই করে জাল বলে নিশ্চিত হন। পরে পুলিশ তাকে আটক করে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাজধানীতে জাল টাকাসহ যুবক আটক

আপডেট এর সময় : ০৯:২৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬