Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১৩টি বিশেষ ট্রেন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৩টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে আসা মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমায় উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এসব তথ্য জানান।

রেলের কর্মপরিকল্পনার নথি বলছে, ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন (সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতিত) সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনগুলো (আপ ও ভাউন) টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।৪ ও ১৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ৪৯নং বলাকা কমিউটার ট্রেন ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টায় ছাড়বে। ৪ ও ১১ ফেব্রুয়ারি ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। তবে ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪ ও ১১ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১৩টি বিশেষ ট্রেন

আপডেট এর সময় : ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪