Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৫৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমির ওপর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর’ পরিদর্শন করেন তিনি।

রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছলে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে স্বাগত জানান। পরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

জাদুঘর কর্তৃপক্ষ রাষ্ট্রপতিকে একটি ক্রেস্ট উপহার দেয়। রাষ্ট্রপতিও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরকে একটি ক্রেস্ট প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ জাদুঘরের ছয়টি পৃথক অংশ রয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি তাঁর সফরসঙ্গীদের নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের বিভিন্ন কক্ষ ও স্থাপনা পরিদর্শন করেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। পরে তিনি সেখানে ফটো সেশনে অংশ নেন।

রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সচিবগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

সূত্র : বাসস

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

আপডেট এর সময় : ০৫:৫৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২