Dhaka ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন কুমিল্লা সিটি মেয়র

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।

গতকাল বুধবার বিকেলে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লার মানুষের ভোটে নির্বাচিত হয়ে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছি।

আজ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আগামীকাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে কাজ শুরু করব। ’

তিনি সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনায় কুমিল্লার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন কুমিল্লা সিটি মেয়র

আপডেট এর সময় : ০৮:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২