Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে ফোন কলে রেখে প্রেমিকার আত্মহত্যা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চতুরপুর গ্রামে নিজ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে শান্তা আখতার (২০) নামে এক প্রবাসী যুবতী আত্মহত্যার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২৫ মার্চ) সকালে বিষয়টি বিজয়নগর থানায় অবগত করা হলে এসআই মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠান।
শান্তা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চতুরপুর পূর্বপাড়া চৌধুরী বাড়ির মিস্টু মিয়ার মেয়ে। সে সৌদি আরব প্রবাসী ছিল।
শান্তার বাবা মিস্টু মিয়া অভিযোগ করেন, দুই বছর আগে জীবিকা নির্বাহের জন্য শান্তাকে সৌদি আরব পাঠিয়েছিলেন। ওইখানে গিয়ে শান্তার সঙ্গে আখাউড়ার এক ছেলের প্রেম হয়। ওই ছেলে মালোশিয়ান প্রবাসী। তবে মেয়ের প্রেমিকের নাম জানেন না। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে ওই প্রেমিকের সঙ্গে ফোন কলে একাধিকবার কথা হয়। রাতেই নিজে ঘরে ফোন কলে কথা বলার এক পর্যায়ে শান্তা ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। আত্মহত্যার পরর শান্তির খাটের ওপর মোবাইলটি পাওয়া যায়। কিন্তু মোবাইলের লক খোলা যায়নি।
শনিবার বিকেলে ঘটনার বিষয় নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, গতকাল বিকালে শান্তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। বিজয়নগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শান্তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধারে পুলিশ কাজ করছেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রেমিককে ফোন কলে রেখে প্রেমিকার আত্মহত্যা

আপডেট এর সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২