Dhaka ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিব ও হাসিনার ছবি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে রংপুরে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী যখন অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন এসময় এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

বিষয়টি উপদেষ্টার দৃষ্টিগোচর হলে তিনি বলেন, ‘এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

এ রকম ঘটনা অনেক ঘটছে, ফ্যাসিবাদ আমরা মনে করি না চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে। তার কিছু কিছু  প্রতিফলন ঘটে আমরা যখন যেটা টের পাই তার ব্যবস্থা নেই।’এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানে স্ক্রিনে ভেসে উঠল শেখ মুজিব ও হাসিনার ছবি

আপডেট এর সময় : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫