Dhaka ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ. লীগের ২৫ লাখ টাকা অনুদান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (প্রায় ২৫ লাখ টাকা) প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের কাছে ২১ হাজার পাউন্ডের এই চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালাল উদ্দিন।  আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও  মানবাধিকার সম্পাদক সারব আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় সাঈদা মুনা তাসনীম চেক গ্রহণকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ যথাযথ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতারাসহ আওয়ামী পরিবারের যারা এই মহতী উদ্যোগে সহায়তা করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ. লীগের ২৫ লাখ টাকা অনুদান

আপডেট এর সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২