Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না : দীপু মনি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • 2

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

প্রকল্পে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না।

গতকাল রবিবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলমান ৩৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন।

এই মন্ত্রণালয়ের কাজকে শতভাগ জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা সরাসরি অসহায় মানুষের জন্য কাজ করছি। আমাদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

ঢাকাসহ বিভিন্ন বড় শহরে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগী ও তাদের এটেন্ডেন্টদের স্বল্প খরচে থাকার জন্য ডরমিটরি স্থাপন ও সারা দেশে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনে প্রকল্প নেওয়ার জন্যও মন্ত্রী নির্দেশনা দেন। মন্ত্রী চলমান প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না : দীপু মনি

আপডেট এর সময় : ০৫:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪