Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিটিআইকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • 1
অনলাইন ডেস্কঃ

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা, তিস্তার পানিবণ্টন চুক্তিসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় কয়েকটি সূত্র হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক না-ও হতে পারে।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিকনির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়।

প্রধান উপদেষ্টা ইউনূস আরো বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে।

এ ছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ড. ইউনূস।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর পর থেকে সেখানেই আছেন তিনি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পিটিআইকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত

আপডেট এর সময় : ০৪:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪