Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযানে আটক ৩

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • 1
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ ৩ অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে থেকে ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
.
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো.শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪ ) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি ( ২৪ ) একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল ( ২৩ )।
.
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা রোববার দিবাগত গভীর রাতে পরস্পর মুখোমুখি অবস্থায় তাদের সামনে অবৈধ অস্ত্রসহ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
.
অপরদিকে, গতকাল রোববার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি দেশীয় তৈরী পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ । আসামির সন্ধান না পাওয়ায় উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সাথে জিডি মূলে উদ্ধারকৃত অস্ত্র মালখানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বেচাকেনার সময় সন্ত্রাসীদের আস্তানায় অভিযানে আটক ৩

আপডেট এর সময় : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২