ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎবিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা অংশ নেন।
নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রণালয় এ ভার্চুয়াল ইভেন্ট আয়োজন করে বলে ভারতের সরকার এক বিবৃতিতে জানিয়েছে।











