Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কোনো আওয়ামী দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • 3

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, এখানে ‘আওয়ামী লীগের দোসর’ বলতে কিছু নেই। তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং প্রত্যেকেই খুব ভালো ও সৎ অফিসার।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে করা একটি প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আজ বুধবার বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো। এবার সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তা জোরদারে ড্রোন ও ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে। তবে ড্রোন সব কেন্দ্রে থাকবে না।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নির্বাচনে কোনো আওয়ামী দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট এর সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬