Dhaka ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতায় কিশোরী ধর্ষণ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 1

নিরাপত্তাহীনতায় কিশোরী ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় স¤প্রতি ঘটে যাওয়া কিশোরী ধর্ষণের ঘটনা সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরীকে ডাচ্—বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, যা শুধুমাত্র ব্যক্তিগত অপরাধ নয়, বরং সমাজের জন্য একটি সতর্কবার্তা। ঘটনার দিন রবিবার সকালে নেত্রকোনা থেকে আসা ওই কিশোরী তালহা স্পিনিং মিলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি খুঁজতে এসেছিলেন। কারখানার প্রধান ফটকের পাশে থাকা একটি এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন লিটন মিয়া। মেয়েটিকে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ওই বুথের ভিতরে ডেকে নিয়ে তিনি তার সাথে জঘন্য অপরাধ করেন। মেয়েটি সাহসিকতার সঙ্গে পালিয়ে এসে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং পুলিশকে জানান। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে কিশোরীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই শুরু করে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীর পিতা থানায় এসে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত লিটন মিয়া পালানোর পর পুলিশ দ্রুত তাকে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, “আমরা ভিকটিমকে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেছি। লিটন মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ধরনের নৃশংস ঘটনা শুধু নির্যাতিতার নয়, পুরো সমাজের জন্য এক জাগরণ। এটি আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন কঠোর সামাজিক নজরদারি, বিচার বিভাগীয় স্বচ্ছতা এবং সর্বোপরি সচেতনতা বৃদ্ধি। স্থানীয়রা গভীর ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলছেন, কীভাবে একজন নিরাপত্তাকর্মী দিনের আলোতে একটি নিরাপদ স্থানে এ ধরনের অপরাধ সংঘটন করতে পারে? তারা দাবি করছেন, নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে মূল্যায়ন করতে হবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এই ধরনের দূর্ঘটনা আর না ঘটে। এ ঘটনার মাধ্যমে সমাজের প্রত্যেকটি অংশীদারকে একত্রিত হয়ে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানানো হলো। শুধু আইন—শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপই নয়, সামাজিক সচেতনতা ও শিশুদের সুরক্ষায় সকলের দায়িত্ব থাকা প্রয়োজন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নিরাপত্তাহীনতায় কিশোরী ধর্ষণ

আপডেট এর সময় : ০১:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫