Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছেড়েছেন সোহেল তাজ, গন্তব্য আমেরিকা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 1

--সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ

অনলাইন ডেস্ক:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১১ মিনিটে তিনি ফেসবুকে লিখেছেন, চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।

পরে ভোররাত ৩টা ৩৪ মিনিটে তিনি বিমানের ভেতরে যাত্রীদের সঙ্গে একটি সেলফি দেন। আজ বুধবার সকাল ১০টা ৫৭ মিনিটে তিনি নিজের ফেসবুক থেকে আরেকটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, ৩ ঘণ্টা ট্রানজিট আর তারপর ১৫ ঘণ্টা ফ্লাইট ইউএসএ-এর উদ্দেশ্যে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। সেই সময় এই বিমানবন্দরটি ঢাকা এয়ারপোর্টের থেকেও ছোট ছিল।
আর এখন পৃথিবীর ব্যস্ততম এবং সেরা বৃহৎ এয়ারপোর্টের কাতারে।’এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আমেরিকা সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ। ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। কিন্তু খেলা একই থেকে যায়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশ ছেড়েছেন সোহেল তাজ, গন্তব্য আমেরিকা

আপডেট এর সময় : ১২:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫