Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন ৬৫০১ হজযাত্রী, মক্কায় আরো একজনের মৃত্যু

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ হজযাত্রী। এদিকে মক্কায় আরো এক হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে হজ মৌসুমে মোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেন। আজ রবিবার (১৭ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বুলেটিন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৬ জুলাই) মক্কায় ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামের এক হজযাত্রী মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- EE0064888।

বুলেটিন সূত্রে আরো জানা যায়, গত তিন দিনে ১৮ ফ্লাইটে মোট ছয় হাজার ৫০১ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটটি, সৌদি এয়ারলাইনসের আটটি ও ফ্লাইনাস এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।

সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ২১ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ছয়জন। তাদের মধ্যে মক্কায় ১৬, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাঁতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নওগাঁর মো. আব্দুল মোত্তালিব, ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার, সিলেটের মো. ফয়জুর রহমান, টাঙ্গাইল জেলার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার ফারজিন সুলতানা এবং সর্বশেষ ঢাকার মোরশেদ হাসান সিদ্দিকী।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশে ফিরলেন ৬৫০১ হজযাত্রী, মক্কায় আরো একজনের মৃত্যু

আপডেট এর সময় : ০৭:০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২