Dhaka ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমে নজর রাখছে সরকার : প্রেসসচিব

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।

তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটর করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারব।’সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আজাদ মজুমদার।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমে নজর রাখছে সরকার : প্রেসসচিব

আপডেট এর সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫