Dhaka ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কেন্দ্রে জয় নিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

ভারতের আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই টুইট করে দুই কেন্দ্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘এই জয় হলো মা-মাটি-মানুষের দলকে শুভ নববর্ষের উপহার। আমি ভোটারদের স্যালুট জানাই আরো একবার আমাদের ওপর আস্থা রাখার জন্য। ‘

এই জয়কে নববর্ষের উপহার হিসেবেই দেখাতে চেয়েছেন মমতা।

বালিগঞ্জে ব্যবধান কমলেও বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন। আসানসোল লোকসভায় এই প্রথম জিতল তৃণমূল। এর আগে কখনো আসানসোল লোকসভায় ঘাসফুল ফোটেনি।

২০১৯ সালে বিজেপির টিকিটে আসানসোলে বাবুল যে ভোটে জিতেছিলেন, দুপুর দেড়টা পর্যন্ত যা ছবি তাতে সেই ব্যবধান ছাপিয়ে যেতে পারেন শত্রুঘ্ন সিনহা।

সূত্র : দ্য ওয়াল।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দুই কেন্দ্রে জয় নিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট এর সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২