Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে মোদীর লাল গালিচা সংবর্ধনা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৪১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ
দিল্লির রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।আজ শনিবার (২২ জুন) সকালে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সুসজ্জিত অশ্বারোহী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর বহরকে পাহারা দিয়ে রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোরকোর্টে নিয়ে যায়।
রাষ্ট্রপতি ভবনের এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার (২১ জুন) দুপুরে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যান। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২১-২২ জুন ভারতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।নয়াদিল্লির স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকা পৌঁছাবেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে মোদীর লাল গালিচা সংবর্ধনা

আপডেট এর সময় : ০৫:৪১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪