Dhaka ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগ, ভিডিও বার্তায় যা বললেন হাসনাত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সম্প্রতি দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বন্যার্তদের সাহায্য তোলা হয় ত্রাণ। কয়েকদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমা পড়ে কয়েক কোটি নগদ অর্থ আর অন্যান্য ত্রাণসামগ্রী। সেই টাকা ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের সমালোচনা।

বন্যার্তদের সহযোগিতার উদ্দেশে গঠিত ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সেখানে তিনি বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লিখেন, ‘কেউ যদি এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী যেকোনো শাস্তি মাথা পেতে নেবো।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে। তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে।
কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণসহ অন্য কাজগুলো করে দেয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয়-ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটি সম্ভব হচ্ছিল না।ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই সমন্বয়ক।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগ, ভিডিও বার্তায় যা বললেন হাসনাত

আপডেট এর সময় : ১০:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪