Dhaka ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস দেশটাকে তছনছ করতে এসেছেন : আনিস আলমগীর

অনলাইন ডেস্কঃ

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ড. ইউনূস দেশটাকে তছনছ করার জন্য দেশে এসেছেন। এরপর তিনি প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন। তার ভগ্নাংশ যারা আগামীতে সরকার গঠন করবে, তাদের ভোগ করতে হবে। আমাদের ভোগ করতে হবে। ড. ইউনূস কোনো পদক্ষেপ না নেওয়ায় দেশে এমন পরিস্থিতি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি যখন নিন্দা করে স্ট্যাটাস দিলাম, ওনার (ইউনূস) কাছে জবাব চাইলাম, ওনার অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাইলাম, তখন আমাকে কিছু বটবাহিনী গালাগালি করেছে। আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন।

আমি তো তারেক রহমানকে অবশ্যই দায়ী করব। কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নেই। তাকে যে আমি বলব— আপনি এটা করেছেন কেন? সে যদি সরকারে থাকতো, তাহলে তাকে সরাসরি দায়ী করতে পারতাম। আমার সেই লেখাও তারেক রহমানকে দায়ী করছি।
আনিস আলমগীর আরো বলেন, যারা সরকারে আসবে, তাদের ট্রেইলার দেখতেছি আমরা। তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি। আবার এটাও বলেছি— আরেক গোষ্ঠী আসবে, তারা তো সরাসরি বলেছে, বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায়। একটা তালেবান রাষ্ট্র বানাতে চায়। আরেকটা কী করবে…।

তিনি বলেন, আমি একটি উপজেলা চেয়ারম্যানকে চিনতাম বিএনপির। আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমি তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই উপজেলা চেয়ারম্যান এখন ৩০০/৪০০ কোটি টাকার মালিক। ৫ আগস্টের পর তার উপজেলায় এমন কোনো জায়গা নেই তাকে চাঁদা দিতে হচ্ছে না।

তিনি আরো বলেন, ইউনূস আসলে কার সরকার এটাই সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়। সরকার কি বিএনপি চালাচ্ছে, সরকার কি জামায়াত চালাচ্ছে নাকি এনসিপি চালাচ্ছে? কিন্তু এটা স্পষ্ট ড. ইউসূসের এক পটেকে জামায়াত আরেক পকেটে এনসিপি আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

Popular Post

স্যাম্পল পোস্ট ফর ডিলেট

ড. ইউনূস দেশটাকে তছনছ করতে এসেছেন : আনিস আলমগীর

Update Time : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫