Dhaka ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 1

জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুরে ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জৈন্তাপুর উপজেলা শাখার সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সারা দেশের ন্যায় জৈন্তাপুরেও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করতে হবে, ১৪তম গ্রেড প্রদান করতে হবে এবং ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেড থেকে উচ্চতর গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান নিশ্চিত করতে হবে।” অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুল মজিদ, সুভাষ কুমার দেব, সুপ্রিয়া রাণী দাস, মাহফুজুল হক, মানোয়ারা বেগম, ফারজানা ফাইজা লাভলী, মাসুম আহমদ, রুহানা বেগম, মনিতা দাস পিংকি, মাসুক আহমদ, ময়নুল ইসলাম, নুরুল ইসলাম সহ অন্যান্য মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

উল্লেখ্য, ১৭ কোটি মানুষের এই দেশে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি (ঊচও) সফলভাবে বাস্তবায়নে। দেশের প্রতিটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে তারা টিকাদান কার্যক্রম পরিচালনা করে থাকেন। বছরের প্রতিটি দিন, সব প্রতিকূলতা উপেক্ষা করে, হাওর—বাঁওড়, পাহাড়—সমতল, খাল—বিল পেরিয়ে সেবা পেঁৗছে দেন প্রতিটি শিশু ও মায়ের দোরগোড়ায়।

অবস্থান কর্মসূচির সভাপতি মোঃ জিয়াউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দেশসেবার এই অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই এই বৈষম্য দূর করতে এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি হলো:,১. নিয়োগবিধি সংশোধন, ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ৩. ১৪তম গ্রেড প্রদান, ৪. ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান , ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

জৈন্তাপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট এর সময় : ০১:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫