Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দায় পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

এ বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৫৭ জন এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসের আটটি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এসব তথ্য জানান। তিনি জানান, সৌদি আরবের মেডিক্যাল সেন্টারগুলো এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ২৫টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্প ডেস্কগুলো হজযাত্রীদের ৬৩০ সেবা সহায়তা দিয়েছে।

লোকমান হোসেন বলেন, হজ এবং হজ-পরবর্তী সময়ে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

হজ অফিসের পরিচালক আরো জানান, প্রাক-হজ ফ্লাইট ২১ মে শেষ হবে। মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ।

প্রায় ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে, আর বাকি যাত্রীরা সৌদিয়া ও ফ্লাইনাসে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: বাসস

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

জেদ্দায় পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

আপডেট এর সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬