Dhaka ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--হস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। জামায়াতে ইসলাম খুব কথা বলতেছে‌। ১৯৭১ সালে আপনারা কোথায় ছিলেন, কাদের হয়ে কাজ করেছিলেন। ৭১-এ জামায়াতে ইসলামী পাকিস্তানের হয়ে কাজ করেছিলেন। জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘এবারের নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই। এবার সব দল নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকারও এ নির্বাচন গুরুত্ব সহকারে করছে। এবার যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে।’

তিনি বলেন, ‘ভোট হলো পবিত্র আমানত, আমি কারো আমানত নিয়ে কখনো খেয়ানত করিনি। সততার সঙ্গে রাজনীতি করছি, ভবিষ্যতেও করব। আমি রাজনীতি করে সম্পদ করিনি বরং সম্পদ বিক্রি করে রাজনীতি করছি।

হিন্দু সনাতনীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা কোনো ভয় করবেন না। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সব ভাইদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে চাই।’ মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই।

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেওয়া হবে এবং বিভিন্ন এনজিওতে মায়েদের ঋণ মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল

আপডেট এর সময় : ০৭:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬