Dhaka ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রজীবনে সূচনা, ফুরাল বর্ণাঢ্য সাংবাদিক জীবন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের হাসননগরে এক মধ্যবিত্ত সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সদ্যঃপ্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। সাংবাদিকতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হিসেবেও পীর হাবিবুর রহমানের খ্যাতি ছিল। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি করতেন। পাশাপাশি গল্প লিখতেন।

১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে সাংবাদিকতায় হাতেখড়ি। রাজশাহী প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

১৯৯১ সাল থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেন তিনি। ১৯৯২ সালে বাংলাবাজার পত্রিকার যাত্রা শুরু থেকেই ছিলেন। দৈনিক যুগান্তরেরও যাত্রা শুরু থেকে ছিলেন। বিশেষ সংবাদদাতা হিসেবে তাঁর অনেক রিপোর্ট বেশ আলোচনায় আসে ওই সময়। এরপর যোগ দেন দৈনিক আমাদের সময় পত্রিকায়। সেখান থেকে যোগ দেন আমাদের দৈনিক অর্থনীতি পত্রিকায়। মানবকণ্ঠেও ছিলেন তিনি। সর্বশেষ তিনি গুরুত্বের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা।

ভারতের লোকসভা নির্বাচন কাভার করাসহ ২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দের অধিবেশন, জর্দানের আইপিও সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের সংবাদ প্রচার করেন পীর হাবিবুর রহমান।

তিনি ২০০৭ সাল থেকে পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছিলেন। রাজনৈতিক লেজুড়বৃত্তির বাইরে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন বহুল আলোচিত রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। ইলেকট্রনিক মিডিয়ার টক শোতে বিভিন্ন ইস্যুতে তিনি জ্ঞানগর্ভ আলোচনা করতেন। নানা ইতিহাস তুলে ধরে যুক্তি খণ্ডন করতেন। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণতন্ত্রের সপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী-বক্তব্য অনুপ্রাণিত করত আগামী প্রজন্মকে।

বিভিন্ন সময়ে একুশে বইমেলায় তাঁর লেখা অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে অব দ্য রেকর্ড, এক্সক্লুসিভ, টক অব দ্য প্রেস, ভিউজ আনকাট ও মন্দিরা উল্লেখযোগ্য।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ছাত্রজীবনে সূচনা, ফুরাল বর্ণাঢ্য সাংবাদিক জীবন

আপডেট এর সময় : ০৭:১৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২