Dhaka ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি ফারুক জোয়ার্দ্দার দল থেকে বহিস্কার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • 1

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
(৩ জুলাই) রোববার কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা তার স্বাক্ষরিত বাংলাদেশ কৃষকলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় গত ২ জুলাই  বাংলাদেশ কৃষকলীগের অনুষ্ঠিত খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের ২৪(ঙ) ধারা মোতাবেক তাকে চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতিসহ সকল প্রকার দলীয় প্রতিনিধির পদ থেকে বহিস্কার করা হয়েছে। কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাড উম্মে কুলসুম স্মৃতির নিদের্শক্রমে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি ফারুক জোয়ার্দ্দার দল থেকে বহিস্কার

আপডেট এর সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২