Dhaka ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পু চারদিনের সফরে আগামী ৯ জুন রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশকিছু কাজের ঘোষণা দিয়েছিলেন।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, পাবনার কৃতি সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন এটা আমাদের জন্য বিরাট পাওয়া। জেলার জন্যও গৌরবের। তিনি নিজ জেলায় চতুর্থবারের সফরে পাবনার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তাঁর চতুর্থবারের মত নিজ জেলা পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট এর সময় : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪